ই-টিআইএন সার্টিফিকেট করার জন্য খুব সাধারণ কিছু তথ্যই যথেষ্ট।
প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যা লাগে
বৈধ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, এনআইডি নম্বর, জন্মতারিখ এবং একটি সচল মোবাইল নম্বর। এইটুকু দিয়েই অনলাইনে নিবন্ধন হয়ে যায়।
কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে
কোম্পানির নামে ই-টিআইএন করতে হলে ইনকর্পোরেশন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এবং পরিচালকদের টিআইএন লাগে। অংশীদারি ফার্মের ক্ষেত্রে পার্টনারশিপ দলিল ও অংশীদারদের তথ্য প্রয়োজন।
নিজে করবেন নাকি সাহায্য নেবেন
জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন পোর্টাল থেকে আপনি নিজেই নিবন্ধন করতে পারেন। প্রক্রিয়াটি বিনামূল্যে। তবে ফরম পূরণে ভুল হলে পরে সংশোধন করতে ঝামেলা হয় — বিশেষ করে নাম বা জন্মতারিখে গরমিল থাকলে। নিজে করতে অসুবিধা হলে আমরা সাহায্য করতে পারি।
এটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা জানতে চান?
সাধারণ ব্যাখ্যা আর আপনার নিজের ফাইল এক জিনিস নয়। আমাদের জিজ্ঞেস করুন।
যোগাযোগ করুন