আয়কর হলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের ওপর সরকারের ধার্য করা প্রত্যক্ষ কর। বাংলাদেশে এটি নিয়ন্ত্রণ করে আয়কর আইন, ২০২৩।
কারা কর দিতে বাধ্য
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কোনো ব্যক্তির করযোগ্য মোট আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়, তবে তাকে প্রযোজ্য হারে আয়কর দিতে হবে। করযোগ্য আয় এই সীমার মধ্যে থাকলে প্রযোজ্য ক্ষেত্রে তিনি শূন্য কর দেখিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন।
করমুক্ত সীমা সবার এক নয়
নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য এই সীমা ৪,০০,০০০ টাকা। প্রতিবন্ধী করদাতা ও তৃতীয় লিঙ্গের করদাতার ক্ষেত্রে ৪,৭৫,০০০ টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ৫,০০,০০০ টাকা।
কর না থাকলেও রিটার্ন লাগতে পারে
একটি বিষয় অনেকে গুলিয়ে ফেলেন — কর দেওয়া আর রিটার্ন দাখিল করা এক জিনিস নয়। টিআইএন থাকলে বহু ক্ষেত্রে আয় করমুক্ত সীমার নিচে থাকলেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক। ব্যাংক ঋণ, ট্রেড লাইসেন্স নবায়ন, সঞ্চয়পত্র কেনা, গাড়ির ফিটনেস — এসব ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র চাওয়া হয়।
আপনার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তা নির্ভর করে আয়ের উৎস ও পরিমাণের ওপর। নিশ্চিত না হলে আমাদের সঙ্গে কথা বলুন।
এটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা জানতে চান?
সাধারণ ব্যাখ্যা আর আপনার নিজের ফাইল এক জিনিস নয়। আমাদের জিজ্ঞেস করুন।
যোগাযোগ করুন